রিটার্ন, রিফান্ড ও এক্সচেঞ্জ পলিসি (Return & Refund Policy)
যেহেতু আমাদের পণ্যগুলো পচনশীল এবং ফ্রেশ খাদ্যসামগ্রী (Perishable Food Items), তাই স্বাস্থ্যবিধি এবং ব্যবসার সুরক্ষার্থে আমাদের রিটার্ন পলিসি অত্যন্ত কঠোর:
১. পণ্য পরিবর্তন ও ফেরত সংক্রান্ত নিয়মাবলী
- “পছন্দ হয়নি” বা “স্বাদ আশানুরূপ নয়”—এই জাতীয় কোনো ব্যক্তিগত অজুহাতে ফুড প্রোডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জ নেওয়া সম্পূর্ণ অসম্ভব।
- অর্ডার প্লেস করার ২৪ ঘন্টা পর থেকে কোনোভাবেই অর্ডার বাতিল বা পরিবর্তন করা যাবে না, কারণ আমরা আপনাদের অর্ডার পেয়ে ২৪ ঘন্টা পর থেকে আমাদের সব প্রসেসিং শুরু করবো।
২. ড্যামেজ বা ভুল পণ্যের ক্ষেত্রে শর্তাবলী (শর্ত প্রযোজ্য)
যদি কুরিয়ারের কারণে পণ্যটি ভাঙা বা সম্পূর্ণ নষ্ট অবস্থায় পৌঁছায়, তবেই কেবল এক্সচেঞ্জ বিবেচনা করা হবে, তবে তা নিচের শর্তসাপেক্ষ:
- লাইভ আনবক্সিং ভিডিও: পার্সেলটি খোলার সময় কাটিং থেকে শুরু করে জার বের করা পর্যন্ত একটি টানা (Unedited) ভিডিও ধারণ করতে হবে। ভিডিও ছাড়া ভাঙা বা মিসিং পণ্যের কোনো অভিযোগ বা দাবি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।
- সময়সীমা: পণ্যটি রিসিভ করার সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আমাদের অফিশিয়াল পেজে আনবক্সিং ভিডিওসহ কমপ্লেইন সাবমিট করতে হবে।
৩. রিফান্ড পলিসি (Refund Rules)
- যদি আপনার কমপ্লেইন (ভিডিওসহ) সঠিক প্রমাণিত হয়, তখন আপনি আমাদের থেকে সমান মূল্যের পণ্য নিতে পারবেন অথবা সমপরিমাণ টাকা ফেরত নিতে পারবেন| তবে নতুন করে পাঠানো পণ্যের ডেলিভারি চার্জ কাস্টমারকে বহন করতে হতে পারে।
৪. ক্যাশ অন ডেলিভারি (COD) অপব্যবহার রোধ
- ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে পণ্য রিসিভ না করা একটি দণ্ডনীয় অপরাধ। কোনো কাস্টমার বিনা কারণে পার্সেল রিফিউজ (Refuse) করলে, তাকে আমাদের ‘ব্ল্যাকলিস্ট’-এ যুক্ত করা হবে এবং ভবিষ্যতে আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে গেলে তাকে অর্ডারকৃত পণ্যের সমপরিমাণ অর্থ অ্যাডভান্সড করে অর্ডার কন্ফার্ম করতে হবে