Premium Nankhatai Biscuits
Premium Nankhatai Biscuits Price range: 250.00৳  through 700.00৳ 
Back to products
Premium Creamy Mayonnaise
Premium Creamy Mayonnaise Price range: 300.00৳  through 600.00৳ 

Premium Homemade Chilli Oil

  • Pick up from the Woodmart Store

To pick up today

Free

  • Courier delivery

Our courier will deliver to the specified address

2-3 Days

From $40

  • DHL Courier delivery

DHL courier will deliver to the specified address

1-2 Days

From $40

কোনো কমার্শিয়াল প্রিজারভেটিভ বা সস্তা রিফাইনড তেল ছাড়া, ড্রাই ডিলাইটস-এর হোম কিচেনে সরাসরি আমার মায়ের হাতে তৈরি আমাদের এই সিগনেচার চিলি অয়েল। প্রিমিয়াম ক্রাশড চিলি ফ্লেক্স, সুগন্ধি মশলা এবং প্রিমিয়াম অয়েলের পারফেক্ট ব্লেন্ডে তৈরি এই চিলি অয়েল আপনার যেকোনো সাধারণ খাবারকে মুহূর্তে করে তুলবে রেস্টুরেন্টের মতো অসাধারণ ও মুখরোচক।

Original price was: 350.00৳ .Current price is: 250.00৳ .

Description

প্রোডাক্ট পরিচিতি:

চাইনিজ এবং প্যান-এশিয়ান কুইজিনের সবচেয়ে জনপ্রিয় এই কন্ডিমেন্ট বা সসটি এখন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আপনাদের জন্য নিয়ে এসেছে DryDelights। আমাদের এই চিলি অয়েলটি শুধু ঝাল নয়, বরং এটি তেলের মধ্যে ফ্রেশ মশলার ধীর গতির ফিউশন (Infusion), যা খাবারে এনে দেয় একটি দারুণ স্মোকি ফ্লেভার এবং লোভনীয় লাল রঙ। এক চামচ চিলি অয়েল যেকোনো বোরিং খাবারকে নিমেষেই জিভে জল আনা খাবারে বদলে দিতে পারে।

কেন আমার থেকে কিনবেন?

বাজারের কেনা চিলি অয়েলে সস্তা পাম অয়েল, অতিরিক্ত কৃত্রিম রঙ, ক্ষতিকর টেস্টিং সল্ট (MSG) এবং মেয়াদ বাড়ানোর জন্য কড়া কেমিক্যাল প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। কিন্তু মায়ের হাতের তৈরি ড্রাই ডিলাইটস চিলি অয়েলে আমরা স্বাস্থ্যের সাথে কোনো আপস করি না। আমাদের চিলি অয়েলের সেই আসল স্মোকি সুবাসের মূল রহস্য হলো—এতে ব্যবহৃত আমাদের নিজস্ব কমার্শিয়াল ড্রায়ারে শুকানো পিওর চিলি ফ্লেক্স, ও আমাদের নিজেদের তৈরি গার্লিক পাউডার। নিজের তত্ত্বাবধানে একদম স্মল-ব্যাচে ফ্রেশ তেল গরম করে এই ইনফিউশনটি তৈরি করেন, যা সম্পূর্ণ প্রিজারভেটিভ-মুক্ত এবং নিরাপদ।

প্রসেসিং পদ্ধতি:

প্রিমিয়াম শুকনো মরিচ সংগ্রহ ও হাইজেনিক উপায়ে ক্রাশ করে চিলি ফ্লেক্স তৈরি ➔ সাদা তিল ড্রাই রোস্ট ➔ গার্লিক কুচি ➔ অয়েল নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা ➔ সব মিশ্রণ এর উপর গরম তেলের পারফেক্ট ইনফিউশন ➔ পুরোপুরি ঠাণ্ডা করে কোয়ালিটি চেক ➔ স্টেরিলাইজড কাঁচের জারে সেফ প্যাকেজিং।

ব্যবহারের নিয়ম (Use Cases):

  • মোমো ও পিজ্জা লাভারদের জন্য: আমাদের জুসি চিকেন মোমোর সাথে এই চিলি অয়েল মিশিয়ে খেলে রেস্টুরেন্টের দামি ‘চিলি মোমো’র স্বাদ ঘরেই পাবেন। এছাড়া পিজ্জার ওপর ক্রাস্টে সামান্য ব্রাশ করে নিলেও স্বাদ চমৎকার হয়।

  • ডিলিশিয়াস নুডলস ও পাস্তা: ঝটপট ইন্সট্যান্ট নুডলস, চাউমিন বা পাস্তা রান্নার পর ওপর থেকে জাস্ট ১ চামচ চিলি অয়েল ছড়িয়ে দিন; নিমেষেই সাধারণ নুডলস হয়ে উঠবে আল্ট্রা-প্রিমিয়াম।

  • ডিপিং সস ও রাইস: যেকোনো ফ্রাইড রাইস, স্যুপ কিংবা শুধু গরম ভাতের সাথে ডিম ভাজি আর এক চামচ চিলি অয়েল—দুর্দান্ত একটি কম্বো!

সংরক্ষণ পদ্ধতি:

চিলি অয়েল দীর্ঘদিন ভালো রাখার জন্য সবসময় শুকনা এবং পরিষ্কার চামচ ব্যবহার করুন (যেন জারে পানি বা লালা না লাগে)। ব্যবহারের পর জারের ক্যাপ শক্ত করে আটকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় শুকনো জায়গায় রাখুন। দীর্ঘদিন আসল ফ্লেভার ও ফ্রেশনেস অটুট রাখতে নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

উপাদান (Ingredients):

ড্রাই ডিলাইটস হোমমেড চিলি ফ্লেক্স, গার্লিক পাউডার, চিলি পাউডার ,আস্ত সুগন্ধি মশলা, বোতলজাত ভালো মানের সয়াবিন অয়েল (কোনো কৃত্রিম রঙ বা MSG নেই)।

Specification

Overview

Weight250gm

Customer Reviews

Reviews

There are no reviews yet.

Be the first to review “Premium Homemade Chilli Oil”

Your email address will not be published. Required fields are marked *