Authentic Pabna Pera Sondesh
Authentic Pabna Pera Sondesh Price range: 400.00৳  through 1,150.00৳ 
Back to products
Authentic Pabna Pera Sondesh (Chocolate Form)
Authentic Pabna Pera Sondesh (Chocolate Form) Original price was: 350.00৳ .Current price is: 300.00৳ .

Premium Raw Butter

SKU: N/A
  • Pick up from the Woodmart Store

To pick up today

Free

  • Courier delivery

Our courier will deliver to the specified address

2-3 Days

From $40

  • DHL Courier delivery

DHL courier will deliver to the specified address

1-2 Days

From $40

শতভাগ খাঁটি ও লাইভ কালচারড র বাটার (Raw Butter)! বাজারের কৃত্রিম রঙ, অতিরিক্ত লবণ এবং প্রিজারভেটিভযুক্ত বাটার ছেড়ে র বাটার নিয়ে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এতে রয়েছে কমপক্ষে ৮০% পিওর মিল্ক ফ্যাট। বাচ্চাদের সকালের নাস্তা, বেকিং কিংবা রাজকীয় রান্নায় আসল মাখনি স্বাদ ও পুষ্টি এনে দিতে এর কোনো বিকল্প নেই!

Price range: 350.00৳  through 1,300.00৳ 

Description

প্রোডাক্ট পরিচিতি:

গরুর দুধে প্রোটিন, ল্যাকটোজ আর ভিটামিন থাকলেও ঘি বা বাটার প্রেমীদের আসল খেলাটা কিন্তু দুধে থাকা মাত্র ৩-৪% ফ্যাট নিয়ে। দুধের ক্রিম সংগ্রহ করে একটানা ২-৩ ঘণ্টা জ্বালালেই যেখানে চমৎকার সুগন্ধি ঘি তৈরি হয়ে যায় (পুরো প্রসেস মাত্র ৫ ঘণ্টা), সেখানে ১ লট খাঁটি র বাটার তৈরি করতে সময় লাগে পুরো ৩ দিন! ‘প্রিমিয়াম র বাটার’ কোনো ঝটপট ক্রাফট নয়, এটি অত্যন্ত ধৈর্য ও নিখুঁত RPM মেইনটেইন করে তৈরি করা আসল ও খাঁটি আনসল্টেড বাটার।

🛠️ আমাদের বাটার তৈরির দীর্ঘ যাত্রা:

  • ১ম দিন (কালচার ও ফার্মেন্টেশন): প্রথমে দুধ ও ফ্রেশ ক্রিমকে একটি নির্দিষ্ট অনুপাতে এবং নির্দিষ্ট সময় ও তাপমাত্রায় জ্বাল দিয়ে, তারপর দই বা কালচার পাতার জন্য ওভারনাইট (সারারাত) রেখে দেওয়া হয়। এই প্রাকৃতিক কালচারিংয়ের কারণেই বাটারে সেই স্বর্গীয় মাখনি ফ্লেভার আসে।

  • ২য় দিন (চার্নিং ও রিফাইনিং): কালচারড ক্রিমকে বরফ ঠাণ্ডা পানিতে রেখে আমাদের বাটার চার্নার মেশিনে সুনির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট RPM (গতিতে) ঘোরানো হয়, যার ফলে বাটারের অণুগুলো ওপরে জমা হতে থাকে। এরপর শুরু হয় সবচেয়ে কঠিন কাজ—রিফাইনিং ও ওয়াশিং। বাটারের ভেতর থেকে চেপে চেপে এক্সট্রা ময়েশ্চার বা পানি বের করে দেওয়া হয়, যেন বাটার স্ট্যান্ডার্ড অনুযায়ী কমপক্ষে ৮০% পিওর ফ্যাট এবং সর্বোচ্চ ১৬% ময়েশ্চার লক হয়।

  • ৩য় দিন (ডিপ ফ্রিজিং): রিফাইন করা ফ্রেশ বাটারকে সেট হওয়ার জন্য পুরো এক রাত ডিপ ফ্রিজে মাইনাস তাপমাত্রায় রেখে দেওয়া হয়। এরপরই এটি প্যাক করার জন্য প্রস্তুত হয়।

কেন আমার থেকে কিনবেন?

বাণিজ্যিক ব্র্যান্ডের বাটারগুলো মাসের পর মাস ভালো রাখার জন্য তাতে কড়া কেমিক্যাল প্রিজারভেটিভ, স্ট্যাবিলাইজার ও অতিরিক্ত লবণ (যা বাটারের আসল ফ্লেভার ঢেকে দেয়) ব্যবহার করা হয়। এছাড়া কস্ট কাটিংয়ের জন্য সস্তা পাম অয়েল বা ভেজিটেবল ফ্যাট মিক্স করা হতে পারে। আমাদের র বাটার সম্পূর্ণ ন্যাচারাল, আনসল্টেড এবং কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ ছাড়া তৈরি। এটি সম্পূর্ণ হাইজেনিক উপায়ে তৈরি করায় ছোট শিশু থেকে শুরু করে সবার হার্ট ও স্বাস্থ্যের জন্য শতভাগ নিরাপদ ও পুষ্টিকর।

ব্যবহারের নিয়ম (Use Cases):

  • সকালের পুষ্টিকর নাস্তা: বাচ্চাদের সকালের গরম টোস্ট, স্যান্ডউইচ, প্যানকেক কিংবা পরোটার ওপর গলে যাওয়া এই বাটারের স্বাদ অসাধারণ।

  • মাল্টিপারপাস কুকিং ও বেকিং: কেক, পেস্ট্রি বা কুকিজ বেকিংয়ে বাজারের সল্টেড বাটারের বদলে এই আনসল্টেড বাটার ব্যবহার করলে পারফেক্ট টেক্সচার আসে। এছাড়া আমাদের মোমো, রোল কিংবা পিজ্জার পুর রান্নায় রিচ ফ্লেভার আনতে এটি ব্যবহার করা হয়।

  • বুলেট কফি: যারা কিটো ডায়েট বা ফিটনেস জার্নিতে আছেন, তাদের সকালের ব্ল্যাক কফিতে এক চামচ এই র বাটার ব্লেন্ড করে তৈরি করে নিতে পারেন প্রিমিয়াম কিটো বুলেট কফি।

সংরক্ষণ পদ্ধতি (Strict Storage Instruction):

ঘি সাধারণ তাপমাত্রায় ১ বছরেও নষ্ট হয় না, কিন্তু র বাটার সম্পূর্ণ প্রিজারভেটিভ-মুক্ত হওয়ায় সবসময় ডিপ ফ্রিজে (Freezer) সংরক্ষণ করতে হবে। ফ্রিজ থেকে বের করার পর প্রতিবার ব্যবহারের জন্য সবসময় সম্পূর্ণ শুকনা এবং পরিষ্কার চামচ বা ছুরি ব্যবহার করুন।

উপাদান (Ingredients):

১০০% পিওর কাউ মিল্ক ফ্যাট (কমপক্ষে ৮০% ফ্যাট, সর্বোচ্চ ১৬% প্রাকৃতিক ময়েশ্চার ও ৪% অন্যান্য দুগ্ধ উপাদান)। সম্পূর্ণ লবণমুক্ত, কৃত্রিম রঙ ও প্রিজারভেটিভ-মুক্ত।

Specification

Overview

Weight1KG, 250gm, 500gm

Customer Reviews

Reviews

There are no reviews yet.

Be the first to review “Premium Raw Butter”

Your email address will not be published. Required fields are marked *